মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬
24 C
Dhaka

আরও পড়ুন

দেশের ৫ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস দিল আবহাওয়া অফিস

দেশের পাঁচ বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিত অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ অবস্থায় দেশের পাঁচ বিভাগের কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, দেশের অন্যান্য অঞ্চলে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। তবে সেসব এলাকার আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।

এদিকে, আজ সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here