সোমবার, নভেম্বর ৯, ২০২৬
27.6 C
Dhaka

আরও পড়ুন

মা পাঞ্জাবি, স্বামী মুসলিম, কারিনা কোন ধর্মের অনুসারী?

বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের একজন কারিনা কাপুর খান। পাঞ্জাবি পরিবারের মেয়ে তিনি। বিয়ে করছেন নবাব পরিবারে। কারিনা যখন অভিনেতা সাইফ আলি খানকে বিয়ে করেন সেই সময় অভিনেত্রী ধর্মান্তরিত হয়েছেন কি না তা নিয়ে কম জলঘোলা হয়নি।

যদিও কারিনা বরাবরই জানিয়েছেন তাদের পরিবারে এসব বিষয়ে খুব বেশি মাথা ঘামানো হয় না। তবে সম্প্রতি পাতৌদি পরিবারের অন্দরের কথা প্রকাশ্যে আনলেন তৈমুরের ন্যানি (শিশু পরিচর্যাকারিণী) ললিতা ডি সিলভা।

সম্প্রতি ললিতা এক পডকাস্ট শো’তে কারিনার ভূয়সী প্রশংসা করেন। মা হিসেবে অভিনেত্রী কতটা নিয়মানুবর্তী সেটা জানান। ন্যানির কথায়, দুই ছেলে তৈমুর ও জেহ্‌কে গভীর মূল্যবোধের মধ্যে দিয়ে বড় করে তুলছেন কারিনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here