মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
30.5 C
Dhaka

আরও পড়ুন

অভিযানে গিয়ে বিক্রেতাদের কারসাজি ধরলেন ম্যাজিস্ট্রেট

ছবি: সংগৃহীত

রাজধানীর কারওয়ান বাজার এলাকার কিচেন মার্কেটে ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুকের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। সোমবার (১৪ অক্টোবর) বেলা ১১ টা থেকে দুপুর দুইটা পর্যন্ত বাজার মনিটরিং, দ্রব্যমূল্য সহনীয় রাখতে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক ঢাকা জেলার টাস্কফোর্স এ অভিযান পরিচালনা করে।

এ সময় বিক্রেতাদের কারসাজির বিষয়টি উঠে আসে। এজন্য দুইজন ব্যবসায়ীকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অন্য ব্যবসায়ীদের নির্দেশনা প্রদান করা হয়েছে।

এ বিষয়ে ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, সম্পূর্ণভাবে পেপারল্যাস বিজনেস চলমান করায় ক্রয় ও বিক্রয় রশিদের ব্যবহার নেই। নিজেদের ইচ্ছেমতো ব্যবসা পরিচালনা করছেন বিভিন্ন স্তরের ব্যবসায়ীরা। একে অপরকে দোষারোপ ছাড়া ভিন্ন কোনো বক্তব্য পাওয়া যায় না।

তিনি আরও বলেন, টাস্কফোর্সের অভিযানে সকল ব্যবসায়ীকে ক্রয় ও বিক্রয় রশিদ সংগ্রহ ও সরবরাহ করতে নির্দেশনা দেয়া হয়। মূল্য তালিকা টানানোর জন্যে কঠোর নির্দেশনা দেয়া হয়। এর ব্যত্যয় হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে মর্মে সুনির্দিষ্টভাবে বলা হয়। অর্থাৎ কেউ পেপারল্যাস বিজনেস করতে পারবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here