শনিবার, নভেম্বর ১৪, ২০২৬
25 C
Dhaka

আরও পড়ুন

ভারতে পাচারের সময় ৮৮৫ কেজি ইলিশ মাছ জব্দ

সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত দিয়ে ভারতে পাচার করার সময়  ৮শ’ ৮৫ কেজি ইলিশ মাছ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ (শনিবার, ২১ সেপ্টেম্বর) দুপুরে এমন একটি তথ্য নিশ্চিত করেছে সুনামগঞ্জের দোয়ারাবাজারের বাংলা বাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আবুল বাশার আজাদ।

বিজিবির তথ্য মতে, সুনামগঞ্জের দোয়ারাবাজারের বাংলা বাজারের বাঁশতলা সীমান্ত এলাকা দিয়ে ভারতে ইলিশ পাচার হচ্ছে এমন একটি গোপন সংবাদ পেয়ে বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি।

সেই অভিযানের বিষয়ে চোরাকারবারিরা টের পেয়ে ৮শ’ ৮৫ কেজি ইলিশ মাছ ফেলে সেখান থেকে পালিয়ে যায়। যার বাজার মূল্য প্রায় ২২ লাখ টাকা। পরে মাছগুলো জব্দ করে বিজিবি ক্যাম্পে নিয়ে আসা হয়।

সুনামগঞ্জের দোয়ারাবাজারের বাংলা বাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আবুল বাশার আজাদ বলেন, ‘দোয়ারাবাজারের বাঁশতলা সীমান্ত দিয়ে ভারতে ইলিশ পাচার হচ্ছে এমন একটি সংবাদ পেয়ে আমরা বিশেষ অভিযান পরিচালনা করে মাছগুলো সকালের দিকে জব্দ করি।’

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here