বুধবার, নভেম্বর ১১, ২০২৬
30.5 C
Dhaka

আরও পড়ুন

সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার শাহজালাল ইসলামী ব্যাংকের

শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা

শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর গুলশান-২ এলাকার একটি রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে গুলশান মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সেই পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ বলেছে, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের দিলকুশা শাখার বিনিয়োগ গ্রাহক ছিলেন সাজ্জাতুজ জুম্মা। ঋণ খেলাপির অভিযোগে ২০১৪ সালের ২৭ এপ্রিল ব্যাংক কর্তৃপক্ষ তার বিরুদ্ধে মামলা করে। ওই মামলায় আদালত তাকে এক বছরের কারাদণ্ড ও তিন কোটি টাকা জরিমানা করে।

পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১৬ অগাস্ট গুলশান থানা পুলিশ তাকে এ মামলায় গ্রেপ্তার করে আদালতে পাঠায়।

সাজ্জাতুজ জুম্মা শাহজালাল ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। তবে খেলাপি ঋণের কারণে পরবর্তীতে তাকে ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে সরিয়ে দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here