রবিবার, নভেম্বর ১৫, ২০২৬
22 C
Dhaka

আরও পড়ুন

ফি দিতে না পারায় পরিচালকের পিটুনিতে হাসপাতালে শিক্ষার্থী

হাসপাতালে চিকিৎসাধীন আরিফ হোসেন। ছবি : সংগৃহীত

পরীক্ষার ফি দিতে না পারায় আরিফ হোসেন নামে এক শিক্ষার্থীকে বেধড়ক পিটিয়ে আহত করেছেন বৈকালীন সৃষ্টি কোচিং সেন্টারের পরিচালক রুহুল আমিন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (২২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বৈকালীন সৃষ্টি কোচিং সেন্টারে ঘটনাটি ঘটে।

আহত আরিফ হোসেন পুটিমারী ইউনিয়নের কালিকাপুর মেকরাজ পাড়া গ্রামের দিনমজুর মৃত্যু জমসের ছেলে। তিনি কিশোরগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণির ছাত্র। স্কুলের পাশাপাশি ভালো ফলাফলের আশায় কয়েক মাস ধরে বৈকালীন সৃষ্টি কোচিং সেন্টারে পড়তেন।

আহত শিক্ষার্থী আরিফ হোসেন বলেন, কোচিং করার জন্য ক্লাসে গেলে মডেল টেস্ট পরীক্ষার জন্য ফি ৬৫০ টাকা চাইলে সেটি দিতে না পারায় বাসের লাঠি দিয়ে আমার ডান হাতে আঘাত করেন পরিচালক রুহুল আমিন। আমি মাটিতে পড়ে যাই। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আমার বন্ধুরা তাৎক্ষণিকভাবে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।

এ বিষয়ে সৃষ্টি বৈকালীন কোচিং সেন্টারের পরিচালক রুহুল আমিন বলেন, আমি মেরেছি কারণ সে আমার মুখেমুখে তর্ক করেছে।

উপজেলা নির্বাহী অফিসার মৌসুমি হক বলেন, ঘটনা শুনেছি। কিন্তু এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here