সোমবার, নভেম্বর ৯, ২০২৬
25 C
Dhaka

আরও পড়ুন

বিবৃতিতেই সীমাবদ্ধ স্বরাষ্ট্র মন্ত্রণালয়

অপরাধী হিসেবে চিহ্নিত পুলিশ সদস্যদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া না হলে আইন-শৃংখলার অবনতি হওয়ার আশংকা থেকে যায়-সাবেক আইজিপি খোদা বকশ চৌধুরী

ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামীলীগ সরকারের পতনের পর খুনের সাথে জড়িত পুলিশ, বিজিবি ও আনসার কর্মকর্তারা রয়েছেন ধরাছোয়ার বাইরে। থানা থেকে লুন্ঠিত অস্ত্র-গুলি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। অনেক পুলিশ কর্মকর্তা ও সদস্য সরকারী অস্ত্র-গুলিসহ পালিয়ে গেলেও তাদের গ্রেফতারে জোর কোন পদক্ষেপ গ্রহন করতে পারেনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা পুলিশ সদর দফতর।

পুলিশ সদর দফতরের তথ্য অনুযায়ী, এখনও ১৮৭ জন পুলিশ কর্মকর্তা-সদস্য অনুপস্থিত। যাদের অপরাধী হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিগত সরকারের শীর্ষ কর্মকর্তাসহ শতাধিক পুলিশ কর্মকতার বিরুদ্ধে ছাত্র-জনতা খুনের মামলাও করা হয়েছে। কিন্তু এসব মামলার আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনার চেয়ে বিবৃতিতেই সীমাবদ্ধ রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অন্যদিকে কোটা সংস্কার আন্দোলনের সময় ছাত্রদের উপর নির্যাতন ও নির্মমভাবে খুনের সাথে জড়িত বিজিবি এবং আনসারে কর্মরত কতিপয় কর্মকর্তাদের সম্পৃক্ততার বিষয়টি ওপেন সিক্রেট। এসব কর্মকর্তা ও সদস্যদের তালিকা করা বা তাদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহনের কোন উদ্যোগ নেই স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের। দেশের সবচেয়ে স্পর্শকাতর জায়গার একটি সচিবালয়। আন্তবর্তীকালীন সরকার গঠনের পর সচিবালয় ঘীরে বেশ কয়েকটি বড় ধরনের বিশৃংখলার ঘটনা ঘটে। তবে এসব ঘটনায় সরকারের গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রনালয়কে আগাম কোন তথ্য দিতে পারেননি। অথচ শুধু সচিবালয়ে গোয়েন্দা তথ্য সংগ্রহ করার জন্য পুলিশের একমাত্র গোয়েন্দা সংস্থা এসবি’র অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলামের নেতৃত্বে ২১জন কর্মকর্তা-সদস্য দায়িত্ব পালন করছেন। অভিযোগ রয়েছে বিগত সরকারের সময় নিয়োগপ্রাপ্ত এসব কর্মকর্তা ও সদস্যরা বর্তমান অন্তবর্তীকালীন সরকারকে আগাম তথ্য প্রদান করার চেয়ে সাবেক বসদের তথ্য প্রদানেই বেশি ব্যস্ত থাকেন। এবিষয়েও ম্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ডেক্সের কর্মকর্তারা বেখবর।

গতকাল স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের জানিয়েছেন, গণঅভ্যুত্থানের পর যেসব পুলিশ সদস্য এখনো কাজে যোগ দেননি, তাদের অপরাধী হিসেবে গণ্য করে আইনের আওতায় এনে ব্যবস্থা গ্রহণ করা হবে। ১৮৭ জনের মতো পুলিশ সদস্য অনুপস্থিত ছিল। এরপর মনে হয় আর কেউ যোগদান করেননি। যারা যোগ দেননি, তাদের আইনের আওতায় আনতে হবে। তাদের আমরা পুলিশ বলব না, তারা অপরাধী হিসেবে গণ্য হবে।

পুলিশ বাহিনী সংস্কার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম বলেন, পুলিশ সংস্কারের কাজ ১ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা ছিল। সংস্কারের কাজটা আমি করছি না। এ জন্য আলাদা কমিটি করে দেয়া হয়েছে। ওই কমিটি কাজটি করবে। তারা আমাদের কাছে প্রতিবেদন দেবেন। সেই প্রতিবেদনের ওপর ভিত্তি করে সংস্কার হবে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here