সোমবার, নভেম্বর ৯, ২০২৬
25 C
Dhaka

আরও পড়ুন

ময়মনসিংহে ব্রহ্মপুত্র ট্রেন লাইনচুত্য, ট্রেন চলাচল বন্ধ

লাইনচুত্য ট্রেন

ময়মনসিংহে ধলা রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। এ ঘটনা ঢাকা-ময়মনসিংহ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) রাত সাড়ে নয়টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

গফরগাঁও রেলওয়ে ষ্টেশন মাস্টার আব্দুল আল হারুন বিষয়টি নিশ্চিত বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ত্রিশালের ধলা ষ্টেশনে ট্রেনটির পাওয়ার কারের ৪টি চাকা লাইনচ্যুত হয়েছে।

এ ঘটনায় ঢাকা -ময়মনসিংহ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। দুর্ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে গফরগাঁও রেলওয়ে ফাঁড়ি ইনচার্জ কার্তিক চন্দ্র জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here