মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
30.5 C
Dhaka

আরও পড়ুন

আটক ২, হোয়াইট হাউস লকডাউন

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসের কাছাকাছি পৃথক দুটি নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। এ ঘটনার পর সাময়িকভাবে লকডাউন করা হয় হোয়াইট হাউস ও আশপাশের এলাকা। সোমবার (৯ নভেম্বর) এ ঘটনা ঘটে।

ঘটনার সময় হোয়াইট হাউসের ভেতরে অবস্থান করছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রায় এক ঘণ্টা পর নিরাপত্তা বিধিনিষেধ তুলে নেওয়া হয়। হোয়াইট হাউসের সংবাদকর্মীদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ন্যাশনাল হেরাল্ড।

মার্কিন সিক্রেট সার্ভিস জানিয়েছে, স্থানীয় সময় সকাল ১০টার দিকে হোয়াইট হাউসের বিপরীতে লাফায়েত পার্কের উত্তর পাশে একটি গাড়ি দুর্ঘটনার খবর পেয়ে তাদের পুলিশ সদস্য ও ন্যাশনাল গার্ডের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।

একটি রুপালি রঙের সেডান গাড়ি পার্কের পাশের ফুটপাতে উঠে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে গাড়িটি থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। পরে চালক গাড়ি থেকে নেমে নিরাপত্তাকর্মীদের ওপর হামলার চেষ্টা করেন।

সিক্রেট সার্ভিসের এক মুখপাত্র বলেন, চালক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে অসহযোগিতামূলক ও আক্রমণাত্মক আচরণ করেন। তবে দ্রুতই তাকে আটক করা হয়।

পরে গাড়িটি পরীক্ষা করতে মেট্রোপলিটন পুলিশ বিভাগের বিস্ফোরক নিষ্ক্রিয়করণ দলের সদস্যদের ডাকা হয়।

এদিকে গাড়িচালককে নিয়ে নিরাপত্তাকর্মীরা ব্যস্ত থাকার সময় লাফায়েত পার্কের উত্তর-পশ্চিম কোণে থাকা একটি নিরাপত্তাবেষ্টনী টপকে ভেতরে প্রবেশ করেন আরেক ব্যক্তি। তাকেও আটক করে সিক্রেট সার্ভিস।

তবে দুটি ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হতে পারেনি কর্তৃপক্ষ। আটক ব্যক্তিদের পরিচয়, ঘটনার পেছনের উদ্দেশ্য কিংবা তাদের বিরুদ্ধে কী অভিযোগ আনা হতে পারে, সে বিষয়েও তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি।

এ ঘটনায় কেউ আহত হয়েছেন কি না, তা-ও নিশ্চিত হওয়া যায়নি। গাড়িটি ইচ্ছাকৃতভাবে ফুটপাতে তোলা হয়েছিল কি না, সেটিও স্পষ্ট নয়। দুটি ঘটনারই তদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

 

সম্পাদক
সম্পাদকhttps://dailyprovaterdak.com/
I graduated with a B.Com degree in 1994. Journalism is my passion.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here