মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
30.5 C
Dhaka

আরও পড়ুন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২০ জন জনবল নিয়োগ

সংগৃহীত ছবি

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। প্রতিষ্ঠানটি ১৬তম গ্রেডের একটি ক্যাটাগরির পদে মোট ২০ জন জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে।

ইতোমধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। চলবে আগামী ২৩ নভেম্বর বিকাল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা ডাকযোগে আবেদন করতে পারবেন।

এক নজরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ 

পদের নাম: গাড়িচালক (ভারী)। পদসংখ্যা ২০টি, (গ্রেড-১৬)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: অষ্টম শ্রেণি বা স্বীকৃত বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। বৈধ লাইসেন্সসহ ভারী যানবাহন চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল: ২১,৯০০–৫২,৯০০ টাকা।

বয়সসীমা: ২ নভেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

আবেদন ফি: প্রশাসক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অনুকূলে যেকোনো অনুমোদিত তফসিলভুক্ত ব্যাংক থেকে ১০০ টাকা মূল্যের ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার (অফেরতযোগ্য) আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে।

আবেদনের নিয়ম: আবেদনপত্রের খামের ওপর পদের নাম উল্লেখ করে সচিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন বরাবর ডাকযোগে আবেদন পাঠাতে হবে। আবেদনপত্রের সঙ্গে নিজ ঠিকানা লেখা ডাকটিকিটসহ ফেরত খাম (সাইজ ৯”× ৪”) সংযুক্ত করতে হবে। সরাসরি জমা দেওয়া আবেদন গ্রহণ করা হবে না।

আবেদনের শেষ সময়: ২৩ নভেম্বর, ২০২৬ বিকাল ৫টা।

সম্পাদক
সম্পাদকhttps://dailyprovaterdak.com/
I graduated with a B.Com degree in 1994. Journalism is my passion.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here