রবিবার, নভেম্বর ১৫, ২০২৬
22 C
Dhaka

আরও পড়ুন

দোকানে বাড়ছে প্রবাসীদের ভিড়,কুয়েতে স্বর্ণবাজারে বড় পতন

স্বর্ণ কিনতে কুয়েতের দোকানগুলোতে ক্রেতাদের ভিড়। ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে হঠাৎ করেই কমেছে স্বর্ণের দাম। এর প্রভাব পড়েছে কুয়েতের স্বর্ণবাজারেও। দীর্ঘদিন পর প্রতি গ্রামে প্রায় দুই দিনার দাম কমায় স্বর্ণ কিনতে দোকানগুলোতে বাড়ছে ক্রেতাদের ভিড়। এতে খুশি প্রবাসী ক্রেতারা। তবে বিক্রির চাপ ও কম দামে স্বর্ণ বিক্রিতেও খুশি ব্যবসায়ীরা।

দীর্ঘদিন ধরেই বিশ্ববাজারে স্বর্ণের উচ্চমূল্যের কারণে নতুন করে স্বর্ণ কেনার পরিকল্পনা থেকে পিছিয়ে ছিলেন অনেক প্রবাসী। তবে সাম্প্রতিক দরপতনে বদলে গেছে কুয়েতের স্বর্ণবাজারের চিত্র।

রোববার (১৪ নভেম্বর) দার আল-সাবেক কুয়েতি কোম্পানি কর্তৃক প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে যে, গত সপ্তাহের শেষে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ইতিবাচক গতি লাভ করেছে, যেখানে জুন মাসের সোনার ফিউচার ০.৩২ শতাংশ বা ১৪.৯ ডলার বৃদ্ধি পেয়ে প্রতি আউন্স ৪,৬৪৪ ডলারে পৌঁছেছে, যার ফলে এর সাপ্তাহিক ক্ষতি প্রায় ২ শতাংশে নেমে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২৪-ক্যারেট স্বর্ণের দাম প্রায় ৪৬.১৪ দিনারে (প্রায় ১৫০.৪২ ডলার) এবং ২২-ক্যারেট স্বর্ণের দাম প্রায় ৪২.২৯ দিনারে (প্রায় ১৩৮ ডলার) পৌঁছেছে।

দাম কমার খবর ছড়িয়ে পড়তেই কুয়েতের বিভিন্ন স্বর্ণের দোকানে বাড়তে থাকে ক্রেতাদের ভিড়। বিশেষ করে প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ক্রেতারা কম দামে স্বর্ণ কেনার সুযোগ কাজে লাগাতে দোকানগুলোতে ছুটছেন। দীর্ঘদিন পর তুলনামূলক কম দামে স্বর্ণ কিনতে পেরে স্বস্তি প্রকাশ করছেন তারা।

তবে স্বর্ণের দাম কমায় ব্যবসায়ীদের জন্য তৈরি হয়েছে ভিন্ন পরিস্থিতি। বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে স্থানীয় বাজারেও দাম কমাতে হচ্ছে তাদের। ফলে আগে বেশি দামে কেনা স্বর্ণ এখন কম দামে বিক্রি করতে হচ্ছে। এতে লোকসানের আশঙ্কা থাকলেও ব্যবসায়ীরা বলছেন, প্রতিদিন আন্তর্জাতিক বাজারের দামের সঙ্গে সমন্বয় করেই তারা ব্যবসা পরিচালনা করেন।

বিশ্ববাজারের ওঠানামার সঙ্গে কুয়েতের স্বর্ণবাজারেও দামের পরিবর্তন অব্যাহত রয়েছে। দাম কমায় ক্রেতাদের মধ্যে উৎসাহ বাড়লেও ব্যবসায়ীরা তাকিয়ে আছেন আন্তর্জাতিক বাজারের পরবর্তী পরিস্থিতির দিকে। স্বর্ণের এই দরপতন কত দিন স্থায়ী হয়, এখন সেটিই দেখার বিষয়।

দ্য ইকোনোমিক

সম্পাদক
সম্পাদকhttps://dailyprovaterdak.com/
I graduated with a B.Com degree in 1994. Journalism is my passion.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here