মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
30.5 C
Dhaka

আরও পড়ুন

ন্যাটো থেকে তুরস্ককে বের করে দেওয়ার আবদার ইসরায়েলের

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ (ফাইল ছবি)

টানা প্রায় ১০ মাস ধরে ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। ইসরায়েলের এই প্রাণঘাতী আগ্রাসনের বিরুদ্ধে বরাবরই কঠোর প্রতিক্রিয়া দেখিয়ে চলেছে বিশ্বের অন্যতম শক্তিশালী মুসলিম রাষ্ট্র তুরস্ক।

আর নিজের সর্বশেষ মন্তব্যে তুরস্ক নাগোরনো কারাবাখ ও লিবিয়ার মতো ইসরায়েলে ঢুকতে পারে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। আর এরই প্রতিক্রিয়ায় সামরিক জোট ন্যাটো থেকে তুরস্ককে বের করে দেওয়ার আবদার করেছে ইসরায়েল।

মঙ্গলবার (৩০ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী সোমবার ন্যাটোকে জোটটির সদস্য হিসাবে তুরস্ককে বহিষ্কারের আহ্বান জানিয়েছেন। তার এমন আহ্বানে এই দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের ইসরায়েল আক্রমণের হুমকি এবং তার বিপজ্জনক বক্তব্যের আলোকে পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ তুরস্কের নিন্দা জানিয়েছেন ও আঞ্চলিক এই জোট থেকে তুরস্ককে বহিষ্কারের দাবি জানিয়ে কূটনীতিকদের এ বিষয়ে জরুরিভাবে ন্যাটো সদস্য দেশগুলোর সাথে যুক্ত থাকার নির্দেশ দিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here