শনিবার, নভেম্বর ৭, ২০২৬
26.8 C
Dhaka

আরও পড়ুন

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ৬ ঘণ্টার জন্য টোলমুক্ত হচ্ছে

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর ছয় ঘণ্টার জন্য টোল ছাড়াই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে পারবেন চালকেরা। এদিন সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক্সপ্রেসওয়ে দিয়ে চলাচলকারী সব যানবাহনের জন্য এ সুবিধা কার্যকর থাকবে।

মঙ্গলবার (৩ নভেম্বর) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারকারী সব যানবাহনের জন্য নির্ধারিত ছয় ঘণ্টা টোল ফ্রি সুবিধা কার্যকর থাকবে। ফলে ওই দিন সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে চালকদের কোনো টোল পরিশোধ করতে হবে না।

এ সুবিধা সব ধরনের যানবাহনের জন্য প্রযোজ্য হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে এক্সপ্রেসওয়ে ব্যবহার করলে চালকেরা টোল ছাড়াই চলাচল করতে পারবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here