সোমবার, নভেম্বর ৯, ২০২৬
25.7 C
Dhaka

আরও পড়ুন

টরেন্টোতে সে‌লিম আল দীন জন্মজয়ন্তী উদযাপিত

কানাডিয়ান বাংলা থি‌য়েটার এ্যালা‌য়ে‌ন্সের উদ্যো‌গে টরেন্টোর টিএফএফ (টরেন্টো ফিল্ম ফোরাম) এর ৩০০০, ড্যান‌ফোর্থ এভেন্যু মিলনায়ত‌নে উদযা‌পিত হয়েছে নাট্যাচার্য সে‌লিম আল দীনের ৭৫তম জন্মজয়ন্তী।

অনুষ্ঠা‌নে সভাপ‌তিত্ব ক‌রেন টর‌ন্টোর জেষ্ঠ নাট্যজন, বাংলা‌দেশ থি‌য়েটার টর‌ন্টো এর প্রধান ‌মোহাম্মদ হা‌বিবুল্লাহ দুলাল। সূচনা বক্ত‌ব্যে নাট্যজন সে‌লিম চৌধুরী নাট্যাচার্য সে‌লিম আল দীনের সংক্ষিপ্ত বর্ণাঢ্য জীবনী উপস্থাপন ক‌রেন।

পরবর্তী‌তে বি‌ভিন্ন নাট্যদ‌লের পক্ষ থে‌কে আলোচনায় অংশ নেন নয়ন হা‌ফিজ, থি‌য়েটার ফোকস, ক‌বি ও নাট্যকার মেহরাব রহমান, নাট্যজন মাহমুদুল ইসলাম সে‌লিম, আইএম ক্রি‌য়ে‌টিভ ল্যাবের মিথুন রেজা, ম্যাক থি‌য়েটারের ম্যাক আজাদ, টরে‌ন্টো ফিল্ম ফোরা‌মের প‌ক্ষে আরিফ মো‌র্শেদ। সর্ব শে‌ষে বাংলা‌দেশ থি‌য়েটা‌রের সভাপ‌তি মোহাম্মদ হা‌বিবুল্লাহ দুলাল সভাপ‌তির বক্তব্য প্রদান ক‌রেন।

টর‌ন্টোয় অব‌স্থিত ঢাকা থি‌য়েটার ও জাহাঙ্গীরনগর বিশ্ব‌বিদ্যালয় নাট্যকলা বিভা‌গের প্রাক্তনী সেতু সে‌লিম আল দীনের নাটক “যৈবতী কন্যার মন” থে‌কে পাঠ ক‌রেন।

অনুষ্ঠান‌টি উপস্থাপনা ক‌রেন আবৃ‌ত্তিকার ও অভি‌নেতা আরিয়ান হক। এরপর তার নাটক ও কর্মজীব‌নের উপর আ‌রিফ মো‌র্শেদ নি‌র্মিত তথ্য চিত্র প‌রি‌বেশ‌নের মাধ্য‌মে অনুষ্ঠান‌টির সমাপ্ত ঘোষণা করা হয়। গ্রাফিক্স ও পোস্টার ডিজাইন ক‌রেন নৃত্য প‌রিচালক ইত্তেলা আলী। সার্বিক সহ‌যো‌গিতায় ‌ছিল টরেন্টো ফিল্ম ফোরাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here