মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
30.5 C
Dhaka

আরও পড়ুন

কচুক্ষেতে সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে আগুন, গ্রেপ্তার ৫

ছবি : সংগৃহীত

রাজধানীর কচুক্ষেত ও মিরপুর-১৪ এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি এবং সেনাবাহিনী ও পুলিশের গাড়ি ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনায় পাঁচ জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

আইএসপিআর জানায়, রাজধানীর কচুক্ষেত ও মিরপুর-১৪ এলাকায় বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুষ্কৃতিকারীরা সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে ভাঙচুর এবং পরে আগুন দিয়ে অরাজকতা সৃষ্টি করে।

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর আক্রমণ ও সরকারি সম্পত্তি ধ্বংসের পরিপ্রেক্ষিতে ঘটনার পর থেকে যৌথ অভিযান শুরু করে সেনাবাহিনী। শনিবার সেনাবাহিনীর সাঁড়াশি অভিযান পরিচালনার মাধ্যমে পাঁচ জন দুষ্কৃতিকারীকে ভাষানটেক ও কাফরুল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের জিজ্ঞাসাবাদ ও আইনি কার্যক্রম সম্পন্নের জন্য ভাষানটেক ও কাফরুল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পরিকল্পিতভাবে সেনাবাহিনীর গাড়িতে আগুন দেওয়া, জনমনে আতঙ্ক সৃষ্টি এবং সরকারি সম্পদ বিনষ্টকারী এই দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে আইএসপিআর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here