পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল পরিদর্শন করেছেন। বুধবার রাত ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত শেখ মুজিবুর রহমান হল ও শেরে বাংলা হলে ঘুরে শিক্ষার্থী এবং হল প্রভোস্টদের সঙ্গে মতবিনিময় করে হলের সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন ভিসি। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রো- ভিসি অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান ও এলএলএ অনুষদের ডিন অধ্যাপক মোঃ জামাল হোসেন উপস্থিত ছিলেন।
হলগুলোতে গিয়ে ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম শিক্ষার্থীদের খোঁজ-খবর নেন, কোনো দাবি-দাওয়া আছে কিনা বা কারো কোনো অসুবিধা হচ্ছে কিনা সে বিষয়ে জানতে চান। শিক্ষার্থীরাও তাদের অনুভূতি প্রকাশ করেন। এছাড়া হলগুলোর প্রভোস্টরাও সার্বিক বিষয়ে উপাচার্যকে অবহিত করেন।




