শনিবার, নভেম্বর ৭, ২০২৬
26.8 C
Dhaka

আরও পড়ুন

পল্লবীতে দুই সন্তানকে গলা কেটে হত্যার অভিযোগ, আত্মহত্যার চেষ্টা বাবার

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফাইল ছবি : সংগৃহীত

রাজধানীর পল্লবীতে এক বাবা তার দুই শিশু সন্তানকে গলা কেটে হত্যার পর নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে। আজ শনিবার (১৬ নভেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) মাজেদুল।

প্রাথমিকভাবে নিহত দুই ছেলের নাম পাওয়া যায়নি। তবে তাদের একজনের বয়স ৭ বছর ও আরেকজনের বয়স ৩ বছর। তাদের বাবার নাম মো. আহাদ (৪০)। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

মাজেদুল বলেন, আজ শনিবার সকালে আমাদের কাছে খবর আসে পল্লবীর বাইগারটেকে এক বাসায় দুই ছেলেকে জবাই করে হত্যা করা হয়েছে এবং ছেলের বাবা নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। পরে পুলিশ ওই বাবাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে পাঠায়।

এসআই মাজেদুল আরও বলেন, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত রয়েছে। আমরা এ বিষয়ে তদন্ত করছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here