মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬
27 C
Dhaka

আরও পড়ুন

দুই মাসেও হয়নি নোবিপ্রবির আবাসিক হলে সিট বরাদ্দ, ক্ষোভ শিক্ষার্থীদের

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ভাষা শহীদ আবদুস সালাম হলে সিট বরাদ্দের বিজ্ঞপ্তি প্রকাশের দুই মাস পেরিয়ে গেলেও এখনও নতুন করে আবাসিক আসন বরাদ্দ দেওয়া হয়নি। যা নিয়ে ক্ষোভ শিক্ষার্থীদের মধ্যে।

শিক্ষার্থীদের দাবি, দীর্ঘসূত্রিতার অবসান ঘটিয়ে দ্রুত ফল প্রকাশ করে বৈধ সিট নিশ্চিত করা হোক। সিট বরাদ্দে কোনো ধরনের স্বজনপ্রীতি, রাজনৈতিক প্রভাব বা বৈষম্য না রাখার দাবি।

নাম না প্রকাশের শর্তে ২০২২-২৩ সেশনের এক শিক্ষার্থী বলেন, বিশ্ববিদ্যালয়ের একজন নিয়মিত শিক্ষার্থী হিসেবে হলে সিট বরাদ্দ না পাওয়ায় আমি অত্যন্ত হতাশ ও উদ্বিগ্ন। আমার দাবি, সিট বরাদ্দে কোনো ধরনের স্বজনপ্রীতি, রাজনৈতিক প্রভাব বা বৈষম্য রাখা যাবে না। শিক্ষার্থীদের আবাসন কোনো বিলাসিতা নয়, এটি একটি মৌলিক প্রয়োজন। তাই শিক্ষার্থীদের যৌক্তিক দাবি বিবেচনা করে দ্রুত হলে সিট বরাদ্দের ব্যবস্থা করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।

নাম প্রকাশ না করার শর্তে ২০২৩-২৪ সেশনের ব্যবসায় প্রশাসন বিভাগের এক শিক্ষার্থী বলেন, গত ৮ সেপ্টেম্বর হলে সিট বরাদ্দের জন্য ভাইভা নেওয়া হলো। তবে দীর্ঘ ২ মাস পেরিয়ে গেলেও এখনও আমরা এর ফলাফল পাইনি। যা হল প্রশাসনের চরম খামখেয়ালিপনা ও ছাত্রদের ব্যাপারে উদাসীনতার পরিচয় দিচ্ছে। বিশ্ববিদ্যালয়ে বিরাজমান চরম আবাসিক সংকটে আমাদের এমনিতেই বেশি ভাড়া দিয়ে মেসে থাকতে হচ্ছে, যা আমাদের জীবনধারণের জন্য কষ্টকর। অবিলম্বে এই দীর্ঘসূত্রিতার অবসান ঘটিয়ে দ্রুত ফল প্রকাশ করে বৈধ সিট নিশ্চিত করা হোক।

নাম না প্রকাশের শর্তে ২০২৩-২৪ সেশনের অণুজীববিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী বলেন, আমি অনেক দিন আগে সালাম হলে আবেদন করি, কিন্তু এখনও সিট পাইনি। অথচ হলে সিট পাওয়ার জন্য যে যে মানদণ্ড পূরণ করা জরুরি, তার সবগুলোই আমি পূরণ করেছি। অথচ এখনও সিট পাওয়ার কোনো সম্ভাবনা দেখছি না। জানি না ঠিক কী কারণে সিট পেতে এত বিলম্ব হচ্ছে, নাকি সিটই পাব না।

খোঁজ নিয়ে জানা যায়, সালাম হলে নতুন করে সিট বরাদ্দের লক্ষ্যে ০৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সাক্ষাৎকার নেওয়া হয় ০৮ সেপ্টেম্বর।

সালাম হলের প্রভোস্ট মো. ফরিদ দেওয়ান বলেন, আগামী সপ্তাহের শেষে ইনশাআল্লাহ দিয়ে দিবো। আর ভেতরে তো কিছু বিষয় আছে যেটা আসলে ডিসিশন নিতে সময় লাগবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here