রবিবার, নভেম্বর ৮, ২০২৬
30.9 C
Dhaka

আরও পড়ুন

প্রতিষ্ঠান প্রধানদের জরুরি নির্দেশনা দিল মাদ্রাসা বোর্ড সিম ব্যবহার নিয়ে

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানকে ইআইআইএন নম্বরের বিপরীতে নিবন্ধিত সিম কার্ড সচল ও ব্যবহারযোগ্য রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বোর্ডের দাপ্তরিক যোগাযোগ ও অনলাইন সেবা নির্বিঘ্ন রাখতে প্রতিষ্ঠান প্রধানদের প্রতি এ নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বোর্ডের সব দাপ্তরিক কার্যক্রম এবং অনলাইন যোগাযোগ সহজ ও নিরাপদ করতে প্রতিটি প্রতিষ্ঠানের ইআইআইএন নম্বরের সঙ্গে মিল রেখে নির্দিষ্ট সিম কার্ড ব্যবহার করতে হবে। ইআইআইএন নম্বরের বিপরীতে নিবন্ধিত সিম কার্ডটি সচল না থাকলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে বোর্ড থেকে প্রয়োজনীয় যোগাযোগ করা সম্ভব হবে না।

একই সঙ্গে অনলাইন বিভিন্ন সেবার জন্য প্রয়োজনীয় ওটিপি (ওয়ান-টাইম পাসওয়ার্ড) পাঠানোও সম্ভব হবে না।

এ পরিস্থিতিতে বোর্ডের অনলাইন সেবা ও দাপ্তরিক যোগাযোগ অব্যাহত রাখতে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের জরুরি ভিত্তিতে ইআইআইএনভিত্তিক সিম কার্ড সক্রিয় ও ব্যবহারযোগ্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here