শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬
22 C
Dhaka

আরও পড়ুন

রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুনের ঘটনায় ১০৩ জনের বিরুদ্ধে মামলা, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার

নওগাঁর রাণীনগরে ওয়ার্ড বিএনপির এক পার্টি অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। দুর্বৃত্তের দেওয়া আগুনে পার্টি অফিসের ৬টি চেয়ার, ব্যানার, ছামানা এবং টিনের কিছু অংশ পুড়ে গেছে। বুধবার গভীর রাতে উপজেলার কালীগ্রাম ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ড বিএনপির পার্টি অফিস খাঁনপুকুর বাজারে এই ঘটনাটি ঘটেছে। এছাড়া একই রাতে উপজেলার গোনা ইউনিয়ন বিএনপির পার্টি অফিসেও আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।

ওয়ার্ড বিএনপির পার্টি অফিসে আগুনের ঘটনায় করজগ্রাম বালিয়াপাড়া গ্রামের আতোয়ার রহমান নামে এক বিএনপি নেতা বাদি হয়ে বৃহস্পতিবার রাণীনগর থানায় ১০৩ জনের বিরদ্ধে মামলা দায়ের করেছেন। এ মামলায় ২৩ জনকে এজাহারনামীয় এবং আরও ৭০ থেকে ৮০জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

এ ঘটনায় রাতেই অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা রুহুল আমিনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার রুহুল আমিন কাশিমপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও কাশিমপুর মঙ্গলপাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে।

রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল জানান, বুধবার গভীর রাতে উপজেলার কালীগ্রাম ইউনিয়নের খাঁনপুকুর বাজারে ৩নং ওয়ার্ড বিএনপির পার্টি অফিসে আগুন লাগার খবর পেয়ে দ্রুত সেখানে ছুটে যাই। এ সময় ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে। এরই মধ্যে অফিসের ৬টি চেয়ার, ব্যানার, ছামানা এবং টিনের কিছু অংশ পুড়ে যায়। এ ঘটনায় ২৩ জনকে এজাহারনামীয় এবং আরও ৭০ থেকে ৮০জনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা দায়ের হয়েছে।

এ ঘটনায় রাতেই পুলিশ অভিযান চালিয়ে কাশিমপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রুহুল আমিনকে গ্রেফতার করে। তাকে দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

ওসি আরও জানান, গোনা ইউনিয়ন বিএনপির পার্টি অফিসেও দুর্বৃত্তরা আগুন দেওয়ার চেষ্টা করে। তবে সেখানে তেমন কোন ক্ষতি হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here