শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬
22 C
Dhaka

আরও পড়ুন

ডিসেম্বরকে লোন হান্টিং মাস ঘোষণা করল সোনালী ব্যাংক

২০২৬ সালের বার্ষিক ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে ডিসেম্বর মাসকে ‘লোন হান্টিং মাস’ হিসেবে ঘোষণা করেছে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক। এ সময় ঋণ বিতরণের সম্ভাবনাময় খাত চিহ্নিত করা এবং নতুন ঋণগ্রহীতা অনুসন্ধানের মাধ্যমে ব্যাংকের ঋণ কার্যক্রম আরও গতিশীল করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে সোনালী ব্যাংক।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনালী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুর রহমান। সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান।

এতে ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, জেনারেল ম্যানেজারসহ অন্যান্য নির্বাহী কর্মকর্তা অংশ নেন।

সোনালী ব্যাংক জানায়, ডিসেম্বর মাসজুড়ে ঋণ বিতরণের সম্ভাবনাময় খাত চিহ্নিত করা, নতুন ঋণগ্রহীতা অনুসন্ধান, মানসম্মত ঋণ প্রস্তাব তৈরি এবং ঋণ বিতরণের ওপর গুরুত্ব দেওয়া হবে। এর মাধ্যমে ব্যাংকের ঋণ কার্যক্রম আরও গতিশীল করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

ব্যাংকের ২০২৬ সালের বার্ষিক ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের অংশ হিসেবে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ডিসেম্বরজুড়ে এ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে ঋণ কার্যক্রমে গতি আনার পাশাপাশি নতুন গ্রাহক যুক্ত করার চেষ্টা করবে ব্যাংকটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here