সোমবার, নভেম্বর ৯, ২০২৬
25.7 C
Dhaka

আরও পড়ুন

সন্তানকে যোগ্য মানুষ করতে দায়িত্বশীলতার শিক্ষা দিন

আমরা যারা ৯০ এর দশকের তারা টিভিতে নাটকে দেখতাম বড়রা কথা বললে ছোটদের অন্য ঘরে পাঠিয়ে দিত,রাস্তায় সিগারেট খাওয়ার সময় মুরুব্বি কাউকে দেখলে সিগারেট লুকিয়ে ফেলত হয়তো সেই মুরুব্বিও সিগারেট খেতেন কিন্ত এটা হলো সভ্য মানুষ হিসাবে নিজেকে পরিচয় দেয়ার একটা বিষয়।বাসায় ভালো কিছু যেমন,মাছ-মাংস রান্না হলে মা-চাচীরা, মাছের মাথাটা সবসময় বাবা অথবা ঘরের প্রধান তার জন্য তুলে রাখতেন। তিনি যে এই পরিবারের প্রথম শ্রেণীর মানুষ,তাকে সম্মান করা তার সামনে উচ্চস্বরে কথা বলা হতো না।

ঘরের প্রধানের সিদ্ধান্ত পছন্দ না হলেও, তার সঙ্গে উচ্চস্বরে কথা বলার সাহস কখনই তৈরি হয়নি।

আবার দাদা-দাদী নানা-নানি এবং পরিবারের বড়দের সম্পর্কে মা অথবা বড় বোন বুঝিয়ে দিতেন যে, সিনিয়ররা জুনিয়রদের চেয়ে অধিক শ্রদ্ধাভাজন এবং অধিক সুবিধা পাওয়ার অধিকার রাখেন।বাসায় সার্বক্ষণিক মায়ের সাহায্যকারী মানুষ থাকলেও খুব অল্প বয়েস থেকেই নিজের কাপড়, পড়ার টেবিল খাওয়ার পর নিজের প্লেট ধুয়ে রাখা, এবং ঘরের একদম কনিষ্ঠ বাচ্চাটিকে দেখে রাখা শিখে নিতাম।এই ব্যাপারগুলা থেকেই কাজের প্রতি শ্রদ্ধা ও দায়ীত্ববোধ কখন যে হয়ে গেছে তা টের পাওয়া যেতো না, বাসায় সাহায্যকারী থাকা সত্ত্বেও প্রতিটি কাজ নিজেকেই করতে হতো।

এখন অবস্থা,সময় দিন পাল্টেছে।আসলেই কি বদলেছে সময়!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here