মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
30.5 C
Dhaka

আরও পড়ুন

বাড়ল স্বর্ণের স্মারক মুদ্রার দাম

স্মারক মুদ্রার প্রতীকী ছবি

স্বর্ণের স্মারক মুদ্রার দাম বাড়া‌নোর ঘোষণা দি‌য়ে‌ছে বাংলাদেশ ব্যাংক। ঘোষণা মতে, প্রতিটি স্মারক স্বর্ণমুদ্রার দাম এক লাফ ১০ হাজার টাকা বাড়িয়ে এক লাখ ২৫ হাজার টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে, যা আগামী মঙ্গলবার (১৫ অক্টোবর) থেকে কার্যকর হবে। আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে স্বর্ণের দাম বাড়ার কার‌ণে স্বর্ণমুদ্রার দাম বাড়া‌নো হ‌য়ে‌ছে।

বাংলাদেশ ব্যাংক জানায়, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০০০, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ ১৯২০-২০২০ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ১৯৭১-২০২১ শীর্ষক স্বর্ণের স্মারক মুদ্রার দাম পুনর্নির্ধারণ করা হয়েছে। ২২ ক্যারেট সোনার দিয়ে তৈরি করা ১০ গ্রাম ওজনের স্মারক মুদ্রাগুলোর (বাক্সসহ) প্রতিটির বিক্রয়মূল্য নতুন দাম অনুযায়ী এক লাখ ২৫ হাজার টাকা।

এর আগে, ২৯ আগস্ট বাংলা‌দেশ ব্যাংক স্বর্ণমুদ্রার দাম বাড়া‌নোর ঘোষণা হয়েছিল, যা পহেলা সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছিল। সেই থেকে এতোদিন ছিল এক লাখ ১৫ হাজার টাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here