রবিবার, নভেম্বর ৮, ২০২৬
23.3 C
Dhaka

আরও পড়ুন

পদ হারালেন জামায়াত নেতা, প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক

জামায়াত নেতা মোহাম্মদ ইসমাইল । ছবি : সংগৃহীত
চট্টগ্রামে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে সাংগঠনিক সব পদ হারালেন জামায়াত নেতা মোহাম্মদ ইসমাইল। সম্প্রতি চারটি গুরুত্বপূর্ণ পদ থেকে অব্যাহতি দেওয়া হয় তাকে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে জামায়াতের কেন্দ্রীয় কমিটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মুহাম্মদ শাহজাহান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সার্বিক দিক বিবেচনায় মহানগর সংগঠন এই সিদ্ধান্ত নিয়েছে।’

এদিকে ইসমাইলকে নিয়ে বাড়াবাড়ি করলে তাকে তার স্ত্রীর মাধ্যমে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে দাবি করেন ওই নারীর স্বামী। এ নিয়ে প্রবাসী ও তার স্ত্রীর পরিবারের মধ্যে একাধিক বৈঠক হয়।

ইসমাইলের সঙ্গে তার শারীরিক সম্পর্কের কথা স্বীকার করা এবং প্রাণের ভয়ে ওই নারীকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নেয় তারা।  ২০২৪ সালের ১৮ ডিসেম্বর ডিভোর্স হয় তাদের।

জানা যায়, ২০২৩ সাল থেকে সেই নারীর ব্যবহৃত ডিভাইসগুলো নজরদারিতে রাখেন তার সিঙ্গাপুরপ্রবাসী স্বামী। সেই প্রবাসীর আত্মীয়-স্বজনরা তাদের অনৈতিক সম্পর্কের যাবতীয় প্রমাণাধি হস্তান্তর করে মহানগর জামায়াতকে।

জামায়াতের দলীয় তদন্ত কমিটি সব অভিযোগ প্রমাণ হওয়ার প্রতিবেদন মহানগরকে দিলে গত ৭ অক্টোবর ইসমাইলকে চান্দগাঁও থানা আমিরের পদ থেকে সরিয়ে দেয়। পরে ৮ অক্টোবর ইসমাইলকে পদ থেকে সরিয়ে তার পরিবর্তে অধ্যাপক জসিম উদ্দিনকে চান্দগাঁও থানা আমিরের দায়িত্ব দেয় জামায়াত।

এদিকে এ ঘটনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, আমি নির্দোষ বলে দাবি করে ইসমাইল।

সম্পাদক
সম্পাদকhttps://dailyprovaterdak.com/
I graduated with a B.Com degree in 1994. Journalism is my passion.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here