শনিবার, নভেম্বর ৭, ২০২৬
29.6 C
Dhaka

আরও পড়ুন

জ্বালানিমন্ত্রী : ছাদে সোলার প্যানেল বসালেই কর ছাড়

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ

জ্বালানি কিনতে গিয়ে বাজেট বরাদ্দ শেষের পথে উল্লেখ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, এই অবস্থায় ছাদভিত্তিক সৌর বিদ্যুৎ উৎপাদনকে গুরুত্ব দেওয়া হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এ কথা জানান মন্ত্রী।

ইকবাল হাসান মাহমুদ বলেন, সংসদের আগামী অধিবেশনেই ছাদভিত্তিক সৌর বিদ্যুৎ উৎপাদন বিষয়ে আইন পাস হবে।

 বাড়ির ছাদে সোলার প্যানেল বসালেই কর ছাড় পাওয়া যাবে জানিয়ে জ্বালানিমন্ত্রী বলেন, ছাদভিত্তিক সৌর প্যানেল স্থাপনের ক্ষেত্রে দেশের যুবকরা ব্যবসা করার সুযোগ পাবে। কর্মসংস্থান বাড়বে।

 তিনি আরও বলেন, এলএনজি টার্মিনাল চ্যালেঞ্জিং হলেও, জনগণের চাহিদা বিবেচনায় সরকারকে এ সিদ্ধান্ত নিতে হচ্ছে।

সম্পাদক
সম্পাদকhttps://dailyprovaterdak.com/
I graduated with a B.Com degree in 1994. Journalism is my passion.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here