রবিবার, নভেম্বর ৮, ২০২৬
23.3 C
Dhaka

আরও পড়ুন

রাজধানীতে ৪৫ মিনিটের ব্যবধানে দুই স্থানে ককটেল বিস্ফোরণ

রাজধানীর সোবহানবাগ ও আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে পৃথক দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (২ নভেম্বর) রাতে প্রায় ৪৫ মিনিটের ব্যবধানে এসব বিস্ফোরণ ঘটে। এতে কেউ হতাহত হয়নি। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত করছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৮টার দিকে ধানমণ্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুলের সামনে ফুটওভার ব্রিজের নিচে প্রথম বিস্ফোরণটি ঘটে। এর প্রায় ৪৫ মিনিট পর রাত সোয়া ৯টার দিকে আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে আরেকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম সোবহানবাগে বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই ঘটনায় কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে। বিস্ফোরণে কেউ হতাহত হয়নি।

ওসি আরও জানান, আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে বিস্ফোরণের ঘটনাটি শেরেবাংলা নগর থানা এলাকার মধ্যে পড়ে না। এটি কাফরুল থানা এলাকার অন্তর্ভুক্ত। ফলে ওই ঘটনার তদন্ত করবে সংশ্লিষ্ট থানা পুলিশ।

পৃথক দুটি বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি। কী কারণে এবং কারা এসব বিস্ফোরণ ঘটিয়েছে, তা তদন্তের মাধ্যমে জানার চেষ্টা করছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here