সোমবার, নভেম্বর ৯, ২০২৬
25.7 C
Dhaka

আরও পড়ুন

*এক বিউটি কুইন এসেছে*

*শেখ শাখাওয়াত আলী*
তারিখ: :02/09/2024,
আমাদের পাড়ায় এক বিউটি কুইন এসেছে,
কাল সে আমায় দেখে মুচকি হাসি হেসেছে।
হৃদয়ে খুশির ধুম
কেড়েছে রাতের ঘুম,
মনে হয় মনটা তার প্রেমের মায়ায় ফেসেছে।
আমাদের পাড়ায় এক বিউটি কুইন এসেছে।
সকালে খেলার মাঠে প্রতিদিন দেখা হয়
দুরে দুরে জগিং করি ,চোখে চোখ পড়ে যায়,
কাল সে আমায় দেখে,
কাছে এলো দুরে থেকে,
মনে হয় মনটা তার মনের কাছে এসেছে।
আমাদের পাড়ায় এক বিউটি কুইন এসেছে।
বিকেলে খেলার মাঠে ফুটবল খেলা হয়,
ছেলে মেয়ে সকলেই খেলা দেখে মজা পায়,
কাল সে কখন এসে
বসেছে আমার পাশে,
মনে হয় মনটা তার মনের সাথে মিশেছে।
আমাদের পাড়ায় এক বিউটি কুইন এসেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here