রবিবার, নভেম্বর ৮, ২০২৬
30.9 C
Dhaka

আরও পড়ুন

*পতি পত্নীর দ্বন্দ্ব বিবাদ*

*শেখ শাখাওয়াত আলী*
তারিখ : : 17/09/2024,
অন্য পুরুষের সাথে পত্নী যেমন আচরণ করে,
পতির সাথে যদি সে তেমন আচরণ করত ,
কোনো সংসারে হাসি হারিয়ে যেতনা।
অন্য রমনীর সাথে পতি যেমন আচরণ করে,
পত্নীর সাথে যদি সে তেমন আচরণ করত,
কোনো সংসারে খুশি ফুরিয়ে যেতনা।
বয়স হলে পত্নীর কাছে পতি অসহ্য হয়,
প্রেমের মায়া কেটে শুধু বিয়ের বাঁধন রয়।
প্রেমের টানে দুজন দুজনের কাছে আসেনা।
বয়স কালে পতির কাছে পত্নী বোঝা হয়,
আগের মত কাছে পায়না মায়া কমে যায়,
উড়ু উড়ু মন উড়ে বেড়ায় ঘরে আর বসেনা।
ঝগড়া বিবাদ লেগে থাকে সহ্য করা দায়,
পান থেকে চুন খসলে পরে দ্বন্দ্ব লেগে যায়।
তিলকে তাল করে দুজন, মন আর হাসে না।
সংঘাতে মন ভেঙে যায়,আর ভাঙে সংসার,
ভালোবাসার বাসা ভেঙে হয়ে যায় ছারখার,
কেউ ছেড়ে বিয়ের বাঁধন,কেউ ছিড়তে পারেনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here