মোহাম্মদ মহসিন
০৯/০৯/২০২৪
মা, ছোট্ট একটি শব্দ।
ছোট্ট এ শব্দটিতে কিযে মধু,
কিযে মায়া মমতা মিশে আছে
কত ভালবাসা যে জড়িয়ে আছে!
পৃথিবীর সব ভালবাসা,
সব আদর যত্ন, মায়া মমতা
সব আন্তরিকতা যেন মাকে
ঢেলে দিয়েছেন মহান আল্লাহ।
সন্তানের অসুস্থতায় পাশে থাকা
দিনরাত্রি সেবা দিয়ে সুস্থ করা
সন্তানের সুখে আনন্দে ভাসা
বিপদে সাহস দেয়া
নিজে না খেয়ে খাওয়ানো
যেন শুধু মায়েরই কাজ!
বিপথগামী সন্তানকে বুঝানো,
বুঝিয়ে সৎপথে আনার
প্রাণান্ত চেষ্টাও মা-ই করেন।
বেশি রাত করে ঘরে ফেরা
সন্তানের অপেক্ষায় বসে থাকা
কোনো বিপদ আপদ হচ্ছেনা তো,
এসব চিন্তায় যার ঘুম আসেনা
তিনি একমাত্র মা।
মহান আল্লাহ সকল
মাদেরকে ভালো রাখুন।