ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট চাওয়ার বিষয়টিকে ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেছেন, শেখ হাসিনা কখনোই দেশে ফিরবেন না।
সোমবার (৯ নভেম্বর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন চিফ প্রসিকিউটর। এ সময় তিনি বলেন, ‘সে (শেখ হাসিনা) কখনোই ফিরবেন না।’
এ বিষয়ে বিস্তারিত তথ্য আগামীকাল মঙ্গলবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তুলে ধরবেন বলেও জানান মো. আমিনুল ইসলাম।
এর আগে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ভারত থেকে বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য সোমবার আবেদন করেছেন শেখ হাসিনা। তাঁর এই আবেদনের খবর প্রকাশের পর বিষয়টি নিয়ে রাজনৈতিক ও কূটনৈতিক মহলে আলোচনা তৈরি হয়েছে।




