মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
25.3 C
Dhaka

আরও পড়ুন

চৌমুহনী পৌরসভায় আগুন, সাবেক এমপি কিরণসহ ১৬৪ জনের নামে মামলা

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভায় অগ্নিকাণ্ড ও লুটপাটের ঘটনায় নোয়াখালী-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মামুনুর রশীদ কিরণসহ ১৬৪ জনের নামে মামলা করা হয়েছে। মামলায় আরও ২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ৩ নং আমলি আদালতের বিচারক সোনিয়া আক্তার মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। 

এর আগে সকালে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার ৪নং ওয়ার্ডের করিমপুর গ্রামের আবুল কালাম আজাদের ছেলে আলাউদ্দিন মানিক মামলাটি দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট সাবেক এমপি কিরণ, তার ভাই চৌমুহনী পৌরসভার মেয়র খালেদ সাইফুল্লাহসহ আসামিরা চৌমুহনী পৌরসভায় হামলা করেন। তারপর পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেন। এতে পৌরসভার প্রকৌশলীর ব্যবহৃত গাড়ি, পৌরসভার বিভিন্ন কাজে ব্যবহৃত ১৩টি গাডি পুড়ে যায়। এছাড়াও  ৪-৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়।

বাদীপক্ষের আইনজীবী মো. আবদুল হক ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, চৌমুহনী পৌরসভায় অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে। মামলায় বাদী সাবেক এমপি কিরণসহ ১৬৪ জনকে আসামি করেছেন। অজ্ঞাত আসামি করা হয়েছে ২০০ জনকে। বন্যা পরিস্থিতি থাকায় মামলাটি করতে কিছুটা দেরি হয়।

নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পরিদর্শক (কোর্ট ইন্সপেক্টর) মো. শাহ আলম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, বদী আলাউদ্দিন মানিক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ৩ নং আমলি আদালতে মামলাটি দায়ের করেন। তারপর বিজ্ঞ বিচারক সোনিয়া আক্তার মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here