স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: সংগৃহীত
পুলিশের ভাবমূর্তি বাড়াতে সময় দিতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
বুধবার (৪ সেপ্টেম্বর) সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
পুলিশের ইমেইজ (ভাবমূর্তি) আস্তে-আস্তে কিন্তু উন্নত হচ্ছে। আমার কাছে এরকম কোনো কিছু নাই যে আমি একদিনে সব উন্নতি করে ফেলব। এটা আস্তে আস্তে হবে।




