স জী ম শা ই ন, দুর্গাপুর,নেত্রকোণা
‘ফিফা বিশ্বকাপ-২০২৬’ উপলক্ষে বেস্ট পারফরম্যান্স ক্যাটাগরিতে Ekattor TV-এর সারা বাংলাদেশের সেরা ১০ জনের তালিকায় স্থান করে নিয়েছেন দুর্গাপুর উপজেলা প্রতিনিধি রাজেশ গৌড়।
এই স্বীকৃতি নিঃসন্দেহে দুর্গাপুর তথা নেত্রকোণা জেলার সাংবাদিকতা অঙ্গনের জন্য এক গৌরবময় অর্জন। দীর্ঘদিন ধরে মাঠ পর্যায়ে নিরলস পরিশ্রম, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং পেশাদারিত্বের মাধ্যমে তিনি এই সম্মান অর্জন করেছেন।
এ বিষয়ে রাজেশ গৌড় বলেন, “এই গৌরবময় অর্জন শুধু আমার একার নয় — এটি আমাদের সকলের। যারা আমাকে সবসময় তথ্য দিয়ে, ভালোবাসা দিয়ে এবং উৎসাহ দিয়ে পাশে ছিলেন, এই অর্জন তাদের সবার। Ekattor TV পরিবারের প্রতি আমি কৃতজ্ঞ।”
তিনি আরও বলেন, আগামীতেও সত্য ও ন্যায়ের পক্ষে থেকে দুর্গাপুরের মানুষের কথা জাতীয় পর্যায়ে তুলে ধরতে তিনি কাজ করে যাবেন।
রাজেশ গৌড়ের এই সাফল্যে দুর্গাপুরের সাংবাদিক, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।




