সোমবার, নভেম্বর ৯, ২০২৬
31 C
Dhaka

আরও পড়ুন

প্রাথমিক বিদ্যালয় খোলার বিষয়ে যা জানালো মন্ত্রণালয়

এর মধ্যে চলতি সপ্তাহে প্রাথমিক বিদ্যালয় খুলে দেয়া হতে পারে বলে জানা গেছে। এ নিয়ে রোববার (২৮ জুলাই) বৈঠক হওয়ার কথা জানিয়েছিলেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ। তবে সে বৈঠক হচ্ছে না।

সোমবার (২৯ জুলাই) মন্ত্রিসভার বৈঠক শেষে প্রাথমিক বিদ্যালয় কবে খোলা হবে, তা নিয়ে শিক্ষামন্ত্রীসহ আলোচনা হবে।


রোববার (২৮ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন সময় সংবাদকে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আগামীকাল (সোমবার) মন্ত্রিসভার বৈঠক আছে। বৈঠকে শিক্ষাপ্রতিষ্ঠান নিয়েও আলোচনা হতে পারে।’

তিনি আরও বলেন, মন্ত্রিসভার বৈঠক শেষে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা হবে। সেখানে কোনো সিদ্ধান্ত হলে জানানো হবে।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে সরকার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here