*শেখ শাখাওয়াত আলী*
তারিখ : :23/09/2024,
যে আমার অন্তরায়,
সুখ দেয় শান্তি দেয়,
সেই খুশি দিয়েছ গো তুমি,
এ জীবনে তুমি দূরন্ত মৌসুমী।
তুমি তো রয়েছো আমার এই মননে,
তুমি তো রয়েছো শয়নে স্বপনে ,
তোমারই ভাবনায়,
দিন যায় রাত যায়,
তোমারই সাধনায়,
সারাক্ষণ চলে যায়,
মন জুড়ে রয়েছো গো তুমি,
এ জীবনে তুমি দূরন্ত মৌসুমী।
তুমি তো বেঁধেছ প্রেমেরই বাধনে,
তুমি তো রেখেছ হৃদয়ের গহনে,
তুমি তো আমারই
স্বপনের পৃথিবী,
তুমি তো আমারই
মননের জল ছবি।
প্রাণ জুড়ে রয়েছ গো তুমি,
এ জীবনে তুমি দূরন্ত মৌসুমী।