“ভূগোল”
পৃথিবী ভ্রমণের ইচ্ছা হলে আমি আম্মার মুখের দিকে তাকাই
দরিদ্র বেদনা সব কপালে জমে হয়েছে আফ্রিকা-এশিয়া
মুখের নিচের দিকে থুতনিতে দৃশ্যমান ল্যাটিন আমেরিকা
দুই গালে হাসির ভিতর লেপ্টে আছে আমেরিকা
ইউরোপ আর অস্ট্রেলিয়া
স্নো-ফল প্রসঙ্গে মায়ের চোখে শীতকাল এঁকে গেছেন বাবা
ইচ্ছেই তখন সুবিপুল সাইবেরিয়া
পৃথিবী ভ্রমণের ইচ্ছা হলেই আমি আম্মার মুখের দিকে তাকাই
দেখি, সমস্ত কাঁটাতার একেকটা বাবা
বাবার ফেলে যাওয়া মহাদেশ—অবজ্ঞা




