সোমবার, নভেম্বর ৯, ২০২৬
31.2 C
Dhaka

আরও পড়ুন

*কারবালা ময়দানে*

*শেখ শাখাওয়াত আলী*
তারিখ: :17/07/2024,
মুসলিম দুনিয়া কাঁদাতে আবার এলো সেই মহরম,
আকাশ বাতাস মুখর হল,কাঁদলো আবে জমজম।
হজরত ইমাম হোসেন ছিল মোহাম্মাদের বংশধর,
সত্যের জন্য কারবালার ময়দানে হল নর সংহার।
ইমাম হোসেনের দলে সেদিন আশি জন যোৃ্ধা ছিল,
ইয়াজিদের চার হাজার সেনার সাথে মহা যুদ্ধ হল।
বীর যোদ্ধাগণ একে একে সবাই শহীদ হয়ে গেল,
অবশেষে ইমাম হোসেন কারবালার ময়দানে এল।
বীর বিক্রমে যুদ্ধ করে হোসেন শহীদ হয়ে গিয়েছিল,
হোসেনের মাথা কেটে সীমার ইয়াজিদের কাছে গেল।
সারা দুনিয়া দেখল সেদিন ইয়াজিদের নির্মম অত্যাচার,
খুশির আনন্দে ইয়াজিদ সেদিন সীমা ছাড়াল বর্বরতার।
হোসেন শোকে আরব বাসী করেছিল নির্মম অর্তনাদ,
সকল মানুষ বুঝল সেদিন হয়ে গেল চরম অপরাধ।
,
হোসেনের স্বরণে জগৎ জুড়ে শুরু হল পবিত্র মহরম,
সত্যের বিরুদ্ধে অসত্যের যুদ্ধ চলবে বিশ্বে চির জনম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here