*শেখ শাখাওয়াত আলী*
তারিখ: :07/09/2024.
যত দেখি মন ভরেনা,
চোখের পলক পড়েনা
অপরূপ জোছনা ছড়ার ওই চাঁদ মুখ।
তোমাকে সামনে দেখেও সুখ,
তোমাকে স্বপ্নে দেখেও সুখ।
পথ চেয়ে বসে থাকি তোমারই আশায়
কাছে এসে ভাসাও যদি ভালোবাসায়,
তোমাকে কাছে পেতে মন হল উন্মুখ।
তোমাকে সামনে দেখেও সুখ,
তোমাকে স্বপ্নে দেখেও সুখ।
জানিনা কি মায়ায় জড়ালে আমায়,
সোহাগে ভরিয়ে দিলে আমার হৃদয়,
তোমারই ভালোবাসায় পাই স্বর্গ সুখ!
তোমাকে সামনে দেখেও সুখ,
তোমাকে স্বপ্নে দেখেও সুখ।