শনিবার, নভেম্বর ৭, ২০২৬
26.8 C
Dhaka

আরও পড়ুন

‘শত্রু পক্ষের অপতৎপরতা ঠেকাতে মাঠে থাকবে বিএনপি’

নরসিংদীর মনোহরদীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মন্দিরে মন্দিরে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে মনোহরদী উপজেলা বিএনপির আয়োজনে বিএনপির সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল নিজ বাড়িতে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা শেষে এ আর্থিক অনুদান প্রদান করেন।

মতবিনিময়কালে সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেন, দুর্গাপূজা ঘিরে আমাদের শত্রুপক্ষ উসকানিমূলক কর্মকাণ্ড করতে ষড়যন্ত্র করছে। আমাদের গোয়েন্দা বিভাগের লোকজন তাদের গতিবিধি লক্ষ রাখছে। ষড়যন্ত্রকারীদের পেরিফেরিতে নিয়ে আসা হয়েছে। কোথাও কোনো মন্দিরে গণ্ডগোল করলে তাদের গ্রেফতার করা হবে। কোথাও কোনো শঙ্কা থাকলে বিনা পয়সায় বিএনপির পক্ষ থেকে নিরাপত্তা নিশ্চিত করা হবে। এটা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ। শত্রু পক্ষের সকল অপতৎপরতা ঠেকাতে মাঠে থাকবে বিএনপির নেতাকর্মীরা।

এসময় আরো বক্তব্য রাখেন মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, সদস্য বিনয় সাহা, মনোহরদী উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাজীব রায়, পাগলনাথ আশ্রম কমিটির সভাপতি স্বপন রায়। এসময় উপজেলার ৬৫টি পূজা মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here